শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
ইতালি যাচ্ছেন মুন্সীগঞ্জের ‘ক্যান্ডি’ নামের বিড়াল

ইতালি যাচ্ছেন মুন্সীগঞ্জের ‘ক্যান্ডি’ নামের বিড়াল

মুন্সীগঞ্জের খবরঃ
মানুষ নয়, বিদেশ যাচ্ছেন এক বিড়াল! মুন্সীগঞ্জের রিয়া মনির আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’ এবার উড়াল দিচ্ছে ইতালির পথে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা ক্যান্ডিকে ছাড়া একদিনও থাকতে পারেন না রিয়া— তাই প্রবাস যাত্রায় সঙ্গে নিচ্ছেন প্রিয় বিড়ালটিকেও।

এই অনন্য সফরের প্রস্তুতিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা! এর মধ্যে আছে বিশেষভাবে তৈরি খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পশু পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের অনুমতিও।
রিয়া মনি জানান,আমরা বাইরে গেলে ও খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তাই ক্যান্ডিকে বাদ দিয়ে বিদেশে যাওয়া সম্ভব না। ও এখন আমাদের পরিবারেরই একজন।

এ যেন সিনেমার গল্প! মুন্সীগঞ্জে প্রথমবারের মতো কোনো পোষা প্রাণী যাচ্ছে বিদেশে। স্থানীয়রা এখন ক্যান্ডির খবর নিয়েই মাতোয়ারা— কেউ বলছেন, “বিড়ালেরও যদি পাসপোর্ট হয়, তবে মানুষ পেছনে কেন!আবার কেউ ঠাট্টা করে লিখেছেন, ক্যান্ডি তো গেল ইতালি, আমরা এখনো ভিসার লাইনে!

ক্যান্ডির জন্য তৈরি হয়েছে বিশেষ পাসপোর্ট, যাতে আছে তার ছবি, নাম, বয়স, মালিকের সিগনেচার— সবই অফিসিয়াল!
শিগগিরই বিমানে চেপে রওনা দেবে এই ভ্রমণপাগল বিড়াল। রিয়া মনির হাস্যোজ্জ্বল মুখে একটাই কথা,
ওকে ছাড়া আমরা বিদেশে সুখে থাকতে পারব না— ক্যান্ডি আমাদের হৃদয়ের টুকরো।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT