বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ৩৫ বছর পত্রিকা বিক্রি করে মোস্তফার আক্ষেপ ‘আর পারা যাচ্ছে না’ সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত বন্ধুত্বের টানে রাজধানীতে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’-এর পুনর্মিলনী রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯
গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা নিউজঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে তিনজনই প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেন।

ওসি বলেন, “স্থানীয়রা তাদের পুকুর থেকে তুলে এনে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”

তিনি আরও জানান, “পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেও ওই ব্যক্তির মৃত্যু হয়।”

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বুলবুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT