রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা নিউজঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রোববার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হয়। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে তিনজনই প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেন।

ওসি বলেন, “স্থানীয়রা তাদের পুকুর থেকে তুলে এনে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”

তিনি আরও জানান, “পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেও ওই ব্যক্তির মৃত্যু হয়।”

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বুলবুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT