বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু: সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু: সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় নদী থেকে সর্বশেষ বৈশাখী আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

মৃত বৈশাখী আক্তার চর ভাটিয়ানি কাইজের বাড়ির আবুল হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে নামে পাঁচ শিশু। পরে তারা সবাই নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। প্রথমদিনেই চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২) ও ছেলে আবু হোসেন (৮), সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তার (৯)-এর মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন শনিবার দুপুরে একই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুম আক্তার (৮)-এর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। তবে বৈশাখী আক্তার নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় পাঁচশ মিটার দক্ষিণে বৈশাখীর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সিধুলী ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াহেদ আলী নান্টু বলেন, “দুই দিন ধরে টানা উদ্ধার অভিযান চালানো হয়েছে। আজ সকালে সর্বশেষ শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠলে সবাই মর্মাহত হয়ে পড়ে।”

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, “ঝিনাই নদীতে ডুবে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT