শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
ফেব্রুয়ারির নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারির নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজ প্রতিবেদন:

ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা যে নিষ্ঠা ও পরিশ্রম দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে তিন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। জানা গেছে, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি দায়িত্ব পালন করবে।

এ ছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানগণ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT