শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫% বাড়ল

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫% বাড়ল

নিজস্ব প্রতিবেদকঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়ি ভাড়া ভাতা কার্যকর হবে। পরবর্তীতে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশে উন্নীত হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই সুবিধা বেতনস্কেলের সঙ্গে সমন্বিত থাকবে এবং ভবিষ্যতে বকেয়া প্রদানের কোনো সুযোগ থাকবে না। ভাতা প্রদানে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়কে সরকারি আদেশ (জিও) জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে। এছাড়া আর্থিক অনিয়মের ক্ষেত্রে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে উল্লেখ করা হয়।

এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ১৬ অক্টোবরের অর্থ বিভাগের পূর্বের ২৬০ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণে আজকের এই সিদ্ধান্ত শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। শিক্ষক সমাজের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। নানা মতভেদ ও চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে একটি ন্যায্য ও টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করেছে।

শিক্ষা উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, “পারস্পরিক শ্রদ্ধা ও গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসারের মাধ্যমে বাংলাদেশকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।”





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT