শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

রূপগঞ্জে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

রূপগঞ্জ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেন স্কুলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে সম্মাননা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

সভায় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুর রহমান, হালিমা খাতুন, রুমানা আক্তার, রুমি আক্তার, সুলতানা রাজিয়া, মারিয়া আক্তার, মইন উদ্দিন, মুনমুন আক্তার ও হালিমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায়ই ভালো ফলাফল অর্জন সম্ভব। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীরা মেধাবী হয়ে উঠে।
তারা আরও বলেন,
বেসরকারি শিক্ষার্থীদেরও সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে, তবেই শিক্ষার প্রকৃত বিকাশ ঘটবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাসের ছোঁয়া।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT