শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের প্রাক্কালে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে মিলিত হয়েছি। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।’

এদিকে একই দিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

এর আগে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্তর্বর্তী সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক সংলাপ চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করছেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT