বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ

রূপগঞ্জ প্রতিবেদকঃ

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী জসিম মিয়ার বাড়িতে গতকাল ২০অক্টোবর সোমবার হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। হামলাকারীরা প্রবাসীর বাড়ির ফলদ গাছ কেটে ও বসতঘরের আসবাবপত্র ভেঙে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি করে। একপর্যায়ে বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রবাসীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীর পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জমির মালিক সিঙ্গাপুর প্রবাসী জসিম মিয়া জানান, রূপগঞ্জ ইউনিয়েনের মধুখালী এলাকার পিতলগঞ্জ মৌজায় এসএ-২০৮ ও আরএস-১৭৯ নম্বর দাগের ২৫ দশমিক ৩৮ শতাংশ জমি ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে তারা ভোগদখল করে আসছেন। একই দাগের ১৬ শতাংশ জমি বিগত আওয়ামী সরকারের আমলে একই গ্রামের রাকিবুল হাসান মিঠু ও তার লোকজন আমাদের জমির মালিকানা দাবি করে। একপর্যায়ে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে জোরপূর্বক দখল করে আমাদের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে। সন্ত্রাসীরা এসময় জমিতে থাকা বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলে। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা প্রবাসীর বসতঘরে পূর্বেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
এ ব্যাপারে প্রবাসী জসিম মিয়ার বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৭জনকে নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দারে করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT