মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত বন্ধুত্বের টানে রাজধানীতে ‘ফ্রেন্ডস অব ঢাকা নিউমার্কেট ২০০০’-এর পুনর্মিলনী রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
৪৯তম বিশেষ বিসিএস: ৬৮৩ শিক্ষক পদের লিখিত পরীক্ষায় পাস ১২১৯ জন

৪৯তম বিশেষ বিসিএস: ৬৮৩ শিক্ষক পদের লিখিত পরীক্ষায় পাস ১২১৯ জন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসি’র ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।তিনি  জানান, “৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ১,২১৯ জন প্রার্থী। আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।“

এ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি কলেজগুলোতে ৬৮৩টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিস্তারিতভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।এদিকে ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এখন প্রস্তুতি চলছে ভাইভার জন্য।

 পরবর্তী ধাপ: উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সময়মতো প্রবেশপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছে কমিশন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT