শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
৪৯তম বিশেষ বিসিএস: ৬৮৩ শিক্ষক পদের লিখিত পরীক্ষায় পাস ১২১৯ জন

৪৯তম বিশেষ বিসিএস: ৬৮৩ শিক্ষক পদের লিখিত পরীক্ষায় পাস ১২১৯ জন

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কলেজে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসি’র ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।তিনি  জানান, “৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ হয়েছেন ১,২১৯ জন প্রার্থী। আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

এ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি কলেজগুলোতে ৬৮৩টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিস্তারিতভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।এদিকে ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এখন প্রস্তুতি চলছে ভাইভার জন্য।

 পরবর্তী ধাপ: উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সময়মতো প্রবেশপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ জানিয়েছে কমিশন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT