শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, ফ্লাইট ওঠানামা বন্ধ


নিজস্ব প্রতিবেদক ঃ
ঢাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন মালামাল রাখার এলাকায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর এলাকা।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নেভাতে নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুন লাগার পরপরই বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে।

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সকলকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে রিয়াদ থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৩৯৬ যাত্রী নিয়ে শাহজালালে নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।


ফ্লাইট ওঠানামা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজালালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, টার্মিনালের ভেতরেও ধোঁয়ার গন্ধ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যানুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT