শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে মা-ছেলেকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে মা-ছেলেকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মাসাবো এলাকায় ভাড়াটিয়া জাহানারা বেগম ও তার ছেলে নাঈম মিয়া (৯)-কে মারধরের অভিযোগ উঠেছে ছগীর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে জাহানারা বেগমের ছেলে নাঈম রাস্তা পার হওয়ার সময় ছগীর মিয়ার বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে নাঈমের কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এরপর ১৭ অক্টোবর ছগীর মিয়া দুর্ঘটনায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে জাহানারার কাছে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ছগীর মিয়া ক্ষিপ্ত হয়ে জাহানারাকে চুল ধরে টেনে মাথা, তলপেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ছগীর মিয়া তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

স্থানীয়রা জাহানারা ও তার ছেলেকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

এ ঘটনায় জাহানারা বেগম বাদী হয়ে মাসাবো এলাকার লতিফ মিয়ার ছেলে ছগীর মিয়া (৩২)-এর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT