বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ফ্রেশ চিনির কারখানার সাইলোতে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন সাইলোতে।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কারখানার কর্মচারী সজল সরকার জানান, আগুন সীড ক্যারেসিন সাইলো থেকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওসমান গণি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ ঘটনায় মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT