বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল :ডা. জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল :ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার চেয়ে অনেকটা উন্নত অবস্থায় আছেন।

ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তিনি বাসায় ফিরবেন।

এর আগে, গত বুধবার (১৬ অক্টোবর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডি-ম্যাব) নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শহিদুল্লাহ সিদ্দিকীর নেতৃত্বে নেতাদের সঙ্গে ডা. জাহিদ জিয়াউর রহমানের কবরে ফুল দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যের বিষয়ে তথ্য জানান।

উল্লেখ্য, খালেদা জিয়া এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন এবং সেদিন রাতেই বাসায় ফিরে আসেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনরায় বুধরাত্রীতে হাসপাতালে ভর্তি হন তিনি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT