রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দাউদপুর নুন্নেছা কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এ সময় খেলাটি উদ্বোধক করেন দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরা।
দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল্লাল তালুকদার। উক্ত অনুষ্ঠানে
পৃষ্ঠপোষকতা করেন জহিরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে সাইফুল ইসলাম হিরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।
আয়োজকরা জানান, আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।