শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী আলোচনা সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আরফান ভুঁইয়া। বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুপুরে পূর্বাচল আহলে হাদীস জামে মসজিদ মাঠে এ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আরফান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন
বেলদী দারুল হাদীস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম রাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবির ভূঁইয়া।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: আব্দুর রহমান মন্ডল এবং গোবিন্দপুর দাখিল মাদ্রাসার সুপার শাইখ আব্দুল্লাহীল কাফি, ইসলামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ

সভায় আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ওলামা মাশায়েখদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। বক্তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT