বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান

পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃতি সন্তান মো. মনজুর রহমান। তিনি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলার এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত রয়েছেন।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) পেশাগত দায়িত্বে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মানজনক পদক লাভ করেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি তার এ অর্জনে নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুরেও আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মো. মনজুর রহমান ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও এলাকায় দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার তদন্তে পেশাদারিত্বের পরিচয় দেন তিনি।

২০২৫ সালে পিবিআই ঢাকা জেলায় যোগদানের পর গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার তদন্ত এবং রহস্য উদঘাটনে ভূমিকা রাখেন এসআই মনজুর রহমান। পাশাপাশি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, প্রতারক চক্র শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে পিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়।

পুলিশের চাকরিজীবনে বিভিন্ন সময়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধেও দায়িত্ব পালন করেছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং পেশাগত কাজে নিষ্ঠার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছেন বলে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন।

পিপিএম-সেবা পদক পাওয়ার অনুভূতি জানিয়ে এসআই মো. মনজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফলেই আমাকে পিপিএম-সেবা পদকে ভূষিত করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। এই পদক আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করাই তার লক্ষ্য।

মো. মনজুর রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা শুপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. আজম আলী আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। পরিবারের একমাত্র সন্তান মনজুর রহমান ছোটবেলা থেকেই নিজ এলাকায় পরিচিত। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি একজন ক্রীড়া সংগঠক হিসেবেও এলাকায় পরিচিতি লাভ করেছেন।

দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পদক অর্জন করায় তার নিজ এলাকা হালসা ও মিরপুরে আনন্দের সৃষ্টি হয়েছে। এ অর্জনে এলাকাবাসী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, পিপিএম-সেবা পদক প্রাপ্তির এই স্বীকৃতি এসআই মনজুর রহমানকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।#News36hd#@





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT