শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম নবাগত এসপির নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২২ যৌথ বাহিনীর অভিযানে রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট
রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২

রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে আটকে রেখে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চট্টগ্রামের চন্দনাইশের সিরাজুল ইসলাম ও পটুয়াখালীর রাঙ্গাবালীর অমিত হাসান বৃহস্পতিবার বিকালে

র‌্যাব -১১ সিনিয়র এএসপি মাহমুদুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে রূপগঞ্জের রূপসী এলাকায় এক বাসায় নেওয়া হয়। পরে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়। এমনকি তাদের ৩/৪ দিন আটকে রেখে কোন খাবার না দিয়ে শারীরিক নির্যাতন করা হয়। খবর পেয়ে মঙ্গলবার রাতে র‍্যাব ১১ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ঐ বাসা থেকে চাকুরী প্রত্যাশী আটক
১০ যুবককে উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয় ঘটনায় জড়িত মুলহোতা সিরাজুল ও অমিত হাসানকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT