শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইলাবো গ্রামে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হাজী আব্দুর রশিদ  বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তাদের মধ্যে দুজন মুখোশ পরিহিত ছিল বলে জানা গেছে। ডাকাতরা বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের গলায় ছুরি ধরে জিম্মি করে।
এ সময় এক গৃহবধূ চিৎকার করলে ডাকাতরা তাকে রশি দিয়ে বেঁধে গলায় ছুরি ধরে রাখে। পরে ডাকাত দলের সদস্যরা বাড়ির চারটি কক্ষ তল্লাশি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন বলেন, ডাকাতির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT