বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন শতভাগ জিপিএ-৫ নিয়ে অভিযোগ, নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ রূপগঞ্জে জরিমানার পরও বন্ধ হচ্ছে না বিক্রমপুর স্টিলের কালো ধোঁয়া জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব নরসিংদীর নাছিমা কাদের মোল্লা হাই স্কুলে শতভাগ জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে কঠোর নিয়ম! থাইল্যান্ডে শুটিং শেষে পাহাড় থেকে নামার পথে দুর্ঘটনা, আহত খায়রুল বাসার আটকে গেল ৭ লাখ শিক্ষার্থী- এসএসসি ফলাফলে শহর-গ্রামের বৈষম্য
আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী

রূপগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী। অভিযানে একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আড়াইহাজার বাজারে এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে আল আমিন ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা, অননুমোদিত ওষুধ বিক্রি, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে। পরে ফার্মেসির দায়িত্বে থাকা মাহিনকে (৪০) ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে মোবাইল কোর্টের খবর ছড়িয়ে পড়লে বাজারের দুই শতাধিক ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT