সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব নরসিংদীর নাছিমা কাদের মোল্লা হাই স্কুলে শতভাগ জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে কঠোর নিয়ম! থাইল্যান্ডে শুটিং শেষে পাহাড় থেকে নামার পথে দুর্ঘটনা, আহত খায়রুল বাসার আটকে গেল ৭ লাখ শিক্ষার্থী- এসএসসি ফলাফলে শহর-গ্রামের বৈষম্য সালমান শাহ হত্যা: ৩০ বছর পরও ১০ প্রশ্নের উত্তর মেলেনি রূপগঞ্জে এসএসসির ফলাফলে পাসের হার ৭৭.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪৫ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা স্বৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মুড সুইং নিয়ে বদলে গেছে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন
জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব

চট্টগ্রাম প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আটটি শহীদ পরিবারের মাঝে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)।

শনিবার  সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে এ্যাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং এ্যাব চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের পরিবারসহ তাদেরকে  বিশেষ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান সুমনের সঞ্চালনায়
এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানের শুরুতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, আর্থিক সহায়তা প্রদান কমিটির আহ্বায়ক প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, সদস্যসচিব ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার, এ্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জানে আলম সেলিমসহ এ্যাবের কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণআন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যতেও শহীদ ও তাঁদের পরিবারের কল্যাণে এ্যাবের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT