শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখা, এছাড়া ও ৩ নং ওয়ার্ডের হিন্দু পরিষদ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে দায়িত্ব নিষ্ঠা, সততা ও সফলতার সঙ্গে পালনের আহ্বান জানান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।
সংবর্ধনার জবাবে প্রশাসক মোঃ নূর নবী ভূঁইয়া আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রূপগঞ্জ সদর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সভাপতি শাহ আহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মুর্তজা ইমরান উজ্জ্বল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়াসহ ১ নম্বর ওয়ার্ডে মেম্বার মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নম্বরে তৈয়বুর রহমান, ৩ নম্বরে মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নম্বরে মো. শরীফ মিয়া, ৫ নম্বরে নজরুল ইসলাম, ৬ নম্বরে মো. মামুন হোসেন ভূঁইয়া, ৭ নম্বরে সাইদুর রহমান, ৮ নম্বরে মো. বাচ্চু মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. আল আমিন মাসুদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হাসনারা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রুমি আক্তারসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT