নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।
ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী,মোশারফ হোসেন মোল্যা, মানসুর মিয়া,সালাউদ্দিন মোল্যা,রোবেল ভূইয়া, সিরাজুল ইসলাম,রাসেল ভূইয়া, সুজন, জজ মিয়া,রাশেদুল ইসলাম বাবু, মৃদুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। ১ নম্বর ওয়ার্ডে মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নম্বরে তৈয়বুর রহমান, ৩ নম্বরে মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নম্বরে মো. শরীফ মিয়া, ৫ নম্বরে নজরুল ইসলাম, ৬ নম্বরে মো. মামুন হোসেন ভূঁইয়া, ৭ নম্বরে সাইদুর রহমান, ৮ নম্বরে মো. বাচ্চু মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. আল আমিন মাসুদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হাসনারা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রুমি আক্তার দায়িত্ব পালন করবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেন, আমার কর্মতালিকার প্রথম কাজ হবে আগামী এক মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া। পাশাপাশি ইউনিয়নবাসীকে কাঙ্ক্ষিত সরকারি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।
প্রধান অতিথির বক্তব্যে হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, “রূপগঞ্জ ইউনিয়নে কোনোভাবেই অবৈধভাবে বালি ফেলে জমি দখল করতে দেওয়া হবে না। টানমুশুরী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনেও কার্যকর উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসক ও সদস্যরা স্থানীয় সরকারের সেবামূলক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করবেন।