শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে 

পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে 

নিজস্ব প্রতিবেদকঃ
পূর্বাচলের নাগরি ইউনিয়নের পারবরতা জয়নাল চত্বরে মাদক ব্যবসায়ী ও কথিত প্লট দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, পারবরতা এলাকার এরশাদ, তার স্ত্রী ও জুয়েলকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পারবরতা, কালিকুঠিসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। পুলিশের এক কর্মকর্তার আত্মীয় পরিচয়ে প্রভাব খাটিয়ে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসার পাশাপাশি চক্রটি স্থানীয় আদিবাসীসহ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি ও প্লট দখলের অপচেষ্টা চালাচ্ছে। এর শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা শরিফ মিয়া।

তার অভিযোগ, ছোট ভাই ডালিম মিয়াকে নেশাগ্রস্ত করে প্রতারণার মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে উল্টো তাকে হুমকি দেওয়া হয় এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ সিন্ডিকেটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এসময় তারা আলটিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে পূর্বাচলের এশিয়ান বাইপাস সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT