বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীর নাছিমা কাদের মোল্লা হাই স্কুলে শতভাগ জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে কঠোর নিয়ম! থাইল্যান্ডে শুটিং শেষে পাহাড় থেকে নামার পথে দুর্ঘটনা, আহত খায়রুল বাসার আটকে গেল ৭ লাখ শিক্ষার্থী- এসএসসি ফলাফলে শহর-গ্রামের বৈষম্য সালমান শাহ হত্যা: ৩০ বছর পরও ১০ প্রশ্নের উত্তর মেলেনি রূপগঞ্জে এসএসসির ফলাফলে পাসের হার ৭৭.৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৪৫ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা স্বৈরাচারী সরকারের মদতে খাল বেদখল ও ভরাট হয়ে গেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মুড সুইং নিয়ে বদলে গেছে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান
হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন

হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া: গ্রামবাংলার খোলা মাঠে কলাপাতায় ভোজন

নিজস্ব প্রতিবেদক
আধুনিকতার ছোঁয়ায় যখন ডাইনিং টেবিল, দামি প্লেট ও কৃত্রিম পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ, ঠিক তখনও গ্রামবাংলার বুক জুড়ে টিকে আছে শত বছরের ঐতিহ্য।  এমনই এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলেছে, নারায়ণগঞ্জ জেলার

রূপগঞ্জ উপজেলার আগারপাড়া গ্রামের যুবকদের আয়োজনে

খোলা আকাশের নিচে কলাপাতায় একসঙ্গে দুপুরের আহারে মেতে উঠেছেন একদল তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ছায়াঘেরা গাছের নিচে সবুজ মাঠে সারিবদ্ধভাবে বসে খাবার গ্রহণের এই আয়োজন যেন রূপ নেয় এক সামাজিক উৎসবে। প্লাস্টিক কিংবা সিরামিকের প্লেটের পরিবর্তে পরিবেশবান্ধব কলাপাতায় খাবার পরিবেশন করা হয়, যা গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর জীবনধারার কথাই মনে করিয়ে দেয়। বড় ডেকচিতে রান্না করা ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা পোলাও পরম যত্নে পরিবেশন করা হয় সবার মাঝে।
আয়োজক ব্যবসায়ী রানা আহমেদ বলেন,
খোলা আকাশের নিচে সবাই মিলে কলাপাতায় বসে খাওয়ার যে আনন্দ আর ভ্রাতৃত্ববোধ, তা বিলাসবহুল রেস্তোরাঁতেও পাওয়া যায় না। এটি শুধু খাবার নয়, আমাদের শেকড়ের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটি প্রয়াস।
এ বিষয়ে আগারপাড়া জামে মসজিদের সভাপতি ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন,
মাটিতে বসে খাওয়া সুন্নত, ইসলামের বুজুর্গ ব্যক্তিরা এভাবেই আহার করতেন। এটি যেমন ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনি স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্যও উপকারী।

বিশেষজ্ঞদের মতে, কলাপাতায় খাবার গ্রহণের রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। গরম খাবার কলাপাতায় পরিবেশিত হলে তা থেকে নির্গত প্রাকৃতিক ঘ্রাণ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজমে সহায়ক ভূমিকা রাখে।
শহুরে যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও এমন আয়োজন যেন মনে করিয়ে দেয়—সুখ খুব সাধারণ বিষয়েই লুকিয়ে থাকে। মাটির কাছাকাছি থাকা, একসঙ্গে বসে আহার করা এবং পারস্পরিক সম্প্রীতির এই চর্চা গ্রামবাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আবারও তুলে ধরছে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন যুবক ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। স্থানীয়দের আশা, এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতির এই অনন্য ধারা নতুন করে প্রাণ ফিরে পাবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT