মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
তীব্র শীতে অসহায়দের পাশে ইউএনও সাইফুল ইসলাম

তীব্র শীতে অসহায়দের পাশে ইউএনও সাইফুল ইসলাম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
হঠাৎ করে নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্নআয়ের ও অসহায় মানুষ। কনকনে শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে বসবাসকারী ও বঞ্চিত জনগোষ্ঠী। এমন কঠিন সময়ে মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
শীতের প্রকোপ থেকে অসহায় মানুষকে রক্ষা করতে তিনি দিন ও রাতের ভেদাভেদ না করে নিজেই মাঠে নেমে পড়েন। বেদে পল্লীসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শুধু দিনের বেলায় নয়, রাতের আঁধারেও তিনি অবহেলিত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গিয়ে মানুষের খোঁজখবর নেন।
বিশেষ করে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে ইউএনও সাইফুল ইসলাম মানবিক নেতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেন। শীতের কষ্টের মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটাতে তার আন্তরিকতা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
এই মানবিক কার্যক্রমে ইউএনও সাইফুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা।

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জানিয়েছেন।
শীতবস্ত্র পেয়ে একাধিক শীতার্ত মানুষ বলেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রশাসনের এ ধরনের সরাসরি সহযোগিতা তাদের নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে।

সাংবাদিক রাসেল মাহমুদ বলেন,প্রচণ্ড শীতের মধ্যে এমন মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং অসহায় মানুষের জন্য আশার বার্তা হয়ে উঠেছে। রূপগঞ্জে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শৈত্যপ্রবাহ মোকাবিলায় মানবিক নেতৃত্বের এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়াচ্ছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT