বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
হাদি হত্যার বিচারের দাবিতে ১৪ ডিগ্রির কনকনে শীতে শাহবাগে গভীর রাতে বিক্ষোভ

হাদি হত্যার বিচারের দাবিতে ১৪ ডিগ্রির কনকনে শীতে শাহবাগে গভীর রাতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শাহবাগে তীব্র শীত উপেক্ষা করে গভীর রাতেও চলেছে বিক্ষোভ। মাত্র ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান নিয়ে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শাহবাগের হাদি চত্বরে দেখা যায়, নারী-পুরুষ-শিশুসহ নানা বয়সী মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কারও হাতে প্ল্যাকার্ড, কারও কণ্ঠে স্লোগান—হাদি হত্যার বিচার চাই,
এই দাবিতে মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিল না প্রতিবাদ। কেউ কবিতা আবৃত্তি করেছেন, কেউ গেয়েছেন হাদিকে নিয়ে লেখা গান। আবেগে ভেজা চোখে অনেকে কিছুক্ষণ হেঁটে গিয়ে দূর থেকে হাদির কবর জিয়ারত করে আবার ফিরে আসছেন আন্দোলনস্থলে। রাত যত গভীর হয়েছে, ততই দৃঢ় হয়েছে অবস্থানকারীদের মনোবল।
এর আগে, ইনকিলাব মঞ্চ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা রাত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। ঘোষণার পরপরই শাহবাগে মানুষের ঢল নামে। আয়োজকদের ভাষ্য, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন,
“এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। যতক্ষণ না ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ রাজপথ ছাড়ব না।”
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে থাকার আহ্বান জানান।
এদিকে, শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতে আসার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন,
তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
সব মিলিয়ে, কনকনে শীত আর গভীর রাতও থামাতে পারেনি বিচারের দাবিতে শাহবাগে জড়ো হওয়া মানুষগুলোর প্রতিবাদ। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে খোলা আকাশের নিচেই অবস্থান অব্যাহত রেখেছেন





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT