শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আগাম প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আগাম প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই দিনে ভোটগ্রহণের সিদ্ধান্তের পাশাপাশি আগাম প্রচারণা সামগ্রী সরাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

১০ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে জানান—যেসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, গেট, তোরণ, প্যান্ডেল বা আলোকসজ্জা করেছেন, সেগুলো তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে সরাতে হবে।

এজন্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।ইসির নির্দেশনা অনুযায়ী, ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। অন্যথায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT