শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল
রাজশাহী তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদের মৃত্যু

রাজশাহী তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের উদ্ধার হলেও শেষ পর্যন্ত রক্ষা হলো না। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী রাত ১০টার ব্রিফিংয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।”

এর আগে রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে গভীর নলকূপের পাইপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে, যখন খেলাধুলার এক পর্যায়ে শিশুটি গভীর নলকূপের খোলা পাইপে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT