বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে: সিইসির ভাষণে নতুন তফসিল ঘোষণা

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে: সিইসির ভাষণে নতুন তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছেন তিনি—যা দেশের ইতিহাসে এক নজিরবিহীন আয়োজন।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, বিতর্ক ও শঙ্কা চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করল। সিইসি তার ভাষণে নির্বাচন ঘিরে সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং জানান—স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ভোট আয়োজনই এবারের প্রধান চ্যালেঞ্জ।

তিনি সব রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের উদ্দেশে বলেন, “নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, আপনারাই রাষ্ট্রক্ষমতার একমাত্র উৎস।”

এবারই প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের ব্যালট থাকবে সাদা, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের। একই দিনে দুই ধরনের ভোট গ্রহণের কারণে সময় বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখা হয়েছে।

সাধারণত তফসিল ঘোষণার পর ৪০–৪৫ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। তবে এবার বাড়তি প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও গণভোট আয়োজনের কারণে সময়সীমা বাড়িয়ে প্রায় দুই মাস রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ভোট আয়োজনকে ঘিরে রাজনৈতিক পরিবেশ, মাঠপর্যায়ের নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নজিরবিহীন গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গন গরম হয়ে উঠেছে। দেশজুড়ে শুরু হয়েছে দল–উপদল, সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের আলোচনাও। এখন নজর থাকবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল ও প্রার্থীদের কার্যক্রমের দিকে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT