রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
 সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি : ২৫ জনের মরদেহ উদ্ধার, স্বজনদের অপেক্ষার দৌলতদিয়ায় বাস নদীতে: গভীর শোক জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার আহ্বান মির্জা ফখরুলের নারায়ণগঞ্জ লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব শুরু, পুণ্যার্থীর ঢল দৌলতদিয়া স্বজনদের আহাজারিতে ভারী পদ্মাপাড় ।।নিখোঁজ ৩৫–৪০ যাত্রী রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে চুল কেটে লাঞ্ছিত।। পৃথক দুই মামলা, গ্রেফতার- ৪ রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
চুদ লিং পং’ মন্তব্য নিয়ে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

চুদ লিং পং’ মন্তব্য নিয়ে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

 

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে করা একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি তারাবো পৌরসভার বরাব ছাপড়া মসজিদ এলাকার আল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। বিষয়টি উল্লেখ করে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম আপত্তিকর শব্দ ‘চুদ লিং পং’ লিখে মন্তব্য করেন। এ নিয়ে সাকিবুল ও মাহিমের মধ্যে রাত ১১টার দিকে কথাকাটাকাটি হয়।

পরবর্তীতে রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন এবং আরও চারজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ফেসবুকে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের পাঁচজনের মতো আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা নেওয়া হবে।”

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT