বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
স্বেচ্ছাসেবকরাই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায়-স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বেচ্ছাসেবকরাই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায়-স্বরাষ্ট্র উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

শক্রবার (৫ ডিসেম্বর) পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বেচ্ছাসেবকরাই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায়।”

তিনি আরও উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করতে হলে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ভূমিকম্প মোকাবিলায় দক্ষ জনবল এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তোলা এখন সময়ের দাবি। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে বড় দুর্যোগ সামাল দেওয়া কঠিন বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং দুর্যোগ প্রতিরোধবিষয়ক মহড়া উপস্থাপন করে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের তাৎপর্য তুলে ধরে স্বেচ্ছাসেবা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের অবদান আরও বেশি করে দৃশ্যমান করার ওপর গুরুত্ব দেওয়া হয়।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT