শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
গাজীপুরে পাঁচ দিনের জোড় ইজতেমায় মুসল্লিদের উপচে পড়া ভিড়

গাজীপুরে পাঁচ দিনের জোড় ইজতেমায় মুসল্লিদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের জোড় ইজতেমা এবারও মুসল্লিদের উপচে পড়া ভিড়ে সরগরম। দ্বিতীয় দিনেই ইজতেমা মাঠে লাখো মুসল্লির সমাগমে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে বিশ্ব ইজতেমার মতোই আধ্যাত্মিক পরিবেশ। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জসহ আশপাশের জেলা থেকে ধারাবাহিকভাবে মুসল্লিদের ঢল নামছে টঙ্গীতে।

তাবলীগ জামাতের পুরোনো সাথীদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ইজতেমা মাঠ পরিণত হয় জনস্রোতে। ময়দানের উত্তর প্রান্তে শুরু হয় বয়ান, যেখানে বিভিন্ন দেশের আলেমরা দাওয়াত, তালীম এবং আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করছেন।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরা–নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড়ে ৬৪ জেলা থেকে প্রায় দুই লাখ সাথী উপস্থিত হয়েছেন। তিনি বলেন, “তাবলীগের সৌন্দর্য বড় আয়োজন নয়—ইখলাস, নিয়ত, খেদমত ও দাওয়াতি ত্যাগ। এখানে সাথীরা গত এক বছরের মেহনতের কারগুজারি শোনান, আর মুরুব্বীরা আগামী বছরের দিকনির্দেশনা দেন।”

এবারের জোড় ইজতেমায় ১৯টি দেশের ৭০০ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, মিয়ানমার, ইয়েমেন, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের এই অতিথিদের জন্য বিশেষ ভাষাগত তালীম, নিরাপত্তা ও মৌলিক সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

ময়দানের প্রতিটি খিত্তায় চলছে বয়ান, নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতি এবং দাওয়াতি কাজের পরিকল্পনা। আধ্যাত্মিক রোনকে মুখর পুরো টঙ্গী এলাকা।

জোড় ইজতেমাকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি ওজু-গোসল, টয়লেট এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।

আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের পাঁচ দিনের জোড় ইজতেমা।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT