মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলা: ৯৯তম তারিখেও চার্জশিট নেই, ক্ষোভ বাদীপক্ষে

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলা: ৯৯তম তারিখেও চার্জশিট নেই, ক্ষোভ বাদীপক্ষে


নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ৯৯তম ধার্য তারিখেও চার্জশিট দাখিল হয়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে তদন্তকারী কর্মকর্তা (আইও) দীপক চন্দ্র মজুমদার অভিযোগপত্র দাখিল করতে ব্যর্থ হন।

দীর্ঘদিন ধরে মামলার তদন্ত অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাদী পক্ষ। আদালতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, “নির্দিষ্ট তারিখে চার্জশিট না দেওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি।” আদালত এরপর তদন্ত কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ, রিফাত বিন ওসমান, শাফায়েত হোসেন শিপন ও কাজল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি তায়েব উদ্দীন আহাম্মদ জ্যাকি ও ইউসুফ হোসেন লিটন অনুপস্থিত থাকায় তাদের আইনজীবী সময়ের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

কারাগারে থাকা আসামি আজমির ওসমানের ড্রাইভার জমশেদ শেখকে আদালতে হাজির করা হয়।

দীর্ঘসূত্রিতা আর বিলম্বের কারণে আলোচিত ত্বকী হত্যা মামলা বছরের পর বছর অচলাবস্থায় পড়ে আছে বলে অভিমত পরিবারের। মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে আগামী ৭ জানুয়ারি





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT