শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে স্বর্ণ–নগদ টাকা লুট কাঞ্চনে মুখোশধারী ডাকাতের তাণ্ডব, থানায় মামলা

রূপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে স্বর্ণ–নগদ টাকা লুট কাঞ্চনে মুখোশধারী ডাকাতের তাণ্ডব, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে-দুপুরে এক শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। সোমবার দুপুরে কাঞ্চন পৌরসভায় উত্তরপাড়া এলাকায় এ   ডাকাতির  ঘটনা ঘটে।   ্রএ ঘটনার পরের দিন মঙ্গলবার  রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগী তমো জানান, তার বাবা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে ওমেদার হিসেবে কর্মরত। নানা বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া ১০ লাখ টাকা এবং তাঁর মায়ের ব্যবহৃত ১০ ভরি স্বর্ণ বাসায় রাখা ছিল। ঘটনার সময় তাঁর মা ও বোন হাসপাতালে ছিলেন, ফলে বাসার তৃতীয় তলায় তিনি একাই ছিলেন।

এ সুযোগে পরিকল্পিতভাবে ৫ জন মুখোশধারী ডাকাত ভবনে প্রবেশ করে। কৌশলে তালা ভেঙে ঘরে ঢুকে প্রথমেই তমোকে বেঁধে ফেলে। এরপর আলমারিতে থাকা ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতরা বাসার মোবাইলটি নিতে ভুলে যাওয়ায় তমো তার মাকে ফোনে বিষয়টি জানান। পরে তাঁর চাচা এসে তাঁকে উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ফরহাদ হোসেন জানান, “গতকাল ঘটনাস্থলে যাই, তবে অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজ লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।”

ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT