মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা: সময়মতো সম্পন্ন হবে সব প্রস্তুতি — ইসি

৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা: সময়মতো সম্পন্ন হবে সব প্রস্তুতি — ইসি

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এই তালিকা প্রকাশের পরই কমিশন আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করবে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, ব্যালট বাক্স, লক, গালা, সিল, কালি ও অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সব সামগ্রী ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এসব সরঞ্জাম শেষ মুহূর্তের চাপ এড়াতে ১০টি জোনাল অফিসের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি প্রিন্টিং প্রেসেও পর্যাপ্ত কাগজ মজুত আছে। এবার সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য আলাদা রঙিন ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভোটারদের সুবিধা বাড়াবে।

আখতার আহমেদ আরও জানান, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী ও আইনগত হেফাজতে থাকা ভোটাররা ইন-কান্ট্রি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিদেশে পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম চলছে এবং ইতোমধ্যে আশাব্যঞ্জক সাড়া মিলেছে। আটটি জোনে ভাগ করে নিবন্ধন নেওয়া হচ্ছে, যার মধ্যে উত্তর আমেরিকায় উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে।

প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ইসি সচিব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন পর্যায়ক্রমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ চলছে।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের ইতিহাসে এবার দুটি বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে—একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এবং প্রথমবার প্রবাসীরা পোস্টাল ভোটের সুযোগ পাবেন। এটি বড় চ্যালেঞ্জ হলেও সবার সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই ভোট একসঙ্গে আয়োজনের কারণে প্রয়োজন হলে ২৯ নভেম্বর মক রিহার্সাল করা হবে বলে জানান ইসি সচিব। অন্যদিকে গণভোট নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকার ও নির্বাচন কমিশন আগামী দুই-তিন দিনের মধ্যেই ব্যাপক প্রচারণা শুরু করবে বলে জানান ড. আসিফ নজরুল।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT