শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
বাংলাদেশের দাপুটে সাফল্য: আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ে টাইগাররা

বাংলাদেশের দাপুটে সাফল্য: আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ে টাইগাররা

নিজস্ব প্রতিবেদকঃ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে দুর্দান্ত সাফল্যের স্বাদ নিয়েছে বাংলাদেশ। শেষ টেস্টের পঞ্চম দিনে ২১৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে থামে আয়ারল্যান্ডের লড়াই। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফার। হ্যারি টেক্টর ৫০, গ্যাভিন হোয়ে ৩৭, জর্ডান নিল ৩০, এন্ডি ম্যাকব্রিন ২১ ও চ্যাড কারমাইকেল ১৯ রান যোগ করেন।

টাইগারদের সাফল্যে বড় অবদান রাখে স্পিন বিভাগ। তাইজুল ইসলাম ১০৪ রানে ৪ উইকেট ও হাসান মুরাদ ৪৪ রানে ৪ উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে রাখেন শুরু থেকেই।

টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৭৬ রান, জবাবে আয়ারল্যান্ড থামে ২৬৫ রানে। ফলে বিশাল লিড নিয়ে মাঠে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ও ৪৭ রানে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে ছিল আগেই।

এবার সামনে টি-টোয়েন্টি মিশন। আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT