শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত অন্তত ২৫

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত অন্তত ২৫

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। এ ঘটনায় তার মায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে এক পথচারীও গুরুতর আহত হয়েছে। মৃত শিশুর পরিবারকে তাৎক্ষণিক নগদ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন উপজেলা ও সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে—নারায়ণগঞ্জে মোট ২৪ জন ভূমিকম্প–সংশ্লিষ্ট আঘাতে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT