রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও সদস্যদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে প্রদর্শিত বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক দেওয়া হয়।

শুক্রবার নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক এবং নৌ সদস্যদের শান্তিকালীন পদক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ এবং পদকপ্রাপ্ত সদস্যরা।

আইএসপিআর জানায়, এ বছর মোট ২২ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়া বীরত্বপূর্ণ কাজে বিশেষ অবদানের জন্য ৪০ জন নৌ সদস্যকে শান্তিকালীন পদকে ভূষিত করা হয়।

শান্তিকালীন পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নৌবাহিনী পদক (এনবিপি) তিনজন, অসামান্য সেবা পদক (ওএসপি) পাঁচজন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাঁচজন, নৌ গৌরব পদক (এনজিপি) সাতজন, নৌ উৎকর্ষ পদক (এনইউপি) দশজন এবং নৌ পারদর্শিতা পদক (এনপিপি) দশজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের পরিবারসহ পাঁচজন বীর উত্তম, আটজন বীর বিক্রম ও আটজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT