শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
পুলিশে রদবদল: আরও ২৩ কর্মকর্তার বদলি–পদায়ন

পুলিশে রদবদল: আরও ২৩ কর্মকর্তার বদলি–পদায়ন

নিজস্ব প্রতিবেদকঃ

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুই পৃথক প্রজ্ঞাপনে আরও ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এন্টি টেররিজম ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি, মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআইসহ বিভিন্ন ইউনিটে নতুন পদায়ন করা হয়েছে। এর মধ্যে এন্টি টেররিজম ইউনিটে একাধিক অতিরিক্ত ডিআইজি নিয়োগ, খুলনা ও চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন উপ-কমিশনার, এসবিতে বিশেষ পুলিশ সুপার, রেলওয়ে পুলিশে পুলিশ সুপারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে বেতবুনিয়ার পিএসটিএস, এপিবিএন, পুলিশ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, সিএমপি, এসএমপি, সারদা এবং ময়মনসিংহ রেঞ্জসহ বিভিন্ন ইউনিটে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও যুগ্ম কমিশনার পদে রদবদল করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার আগের বদলি আদেশও বাতিল করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে এই পুনর্বিন্যাস জনস্বার্থে করা হয়েছে এবং প্রজ্ঞাপন অনুযায়ী আদেশ অবিলম্বে কার্যকর হবে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT