মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম চট্টগ্রামের ‘প্রাইজ পোস্টিং’-এর অধিনায়ক

নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম চট্টগ্রামের ‘প্রাইজ পোস্টিং’-এর অধিনায়ক

নিজস্ব প্রতিবেদকঃ

প্রশাসনে স্বাভাবিক বদলির অংশ হিসেবে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে ‘প্রাইজ পোস্টিং’ হিসেবেই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জে দায়িত্ব নেন। মাত্র ১১ মাসেই মানবিক উদ্যোগ, সুশাসন, পরিবেশ ও জনসেবায় দৃশ্যমান ভূমিকা রেখে তিনি জেলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। বৃক্ষরোপণ, খাল খনন, দালালবিরোধী অভিযান, বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা ব্যবস্থা, খেলা–সংস্কৃতির উন্নয়ন, প্রান্তিক মানুষের সহায়তা, খাদ্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।

দেশের প্রধান সমুদ্রবন্দর, কৌশলগত ঘাঁটি ও বাণিজ্যের কেন্দ্র চট্টগ্রামকে শীর্ষ গুরুত্বের জেলা ধরা হয়। সেখানে দায়িত্ব পাওয়া প্রশাসনে যোগ্যতার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।

বিদায়ী ডিসি জানান, নারায়ণগঞ্জে এসে তিনি প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছেন। দীর্ঘ চাকরি জীবনে কয়েকটি পোস্টিং স্মরণীয় থাকবে—তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT