মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা

নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে শহরের চাষাড়া এলাকায়। উপস্থিত নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।

জানা যায়, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরোধিতা জানাতে এনসিপি নেতাকর্মীরা ওই রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ এক অজ্ঞাত যুবক মিছিলের সামনে এসে জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। মুহূর্তেই মিছিলে থাকা নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় এনসিপির কয়েকজন নেতা-কর্মী ওই যুবককে ধরার জন্য দৌড়ে যান। তবে তিনি দ্রুত মসজিদের পাশের গলি দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে মিছিল পুনরায় শুরু হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির একাধিক নেতা-কর্মী।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনের অংশ থেকে হঠাৎ এক ছেলে সামনে এসে বলে, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন মিছিলে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তারা ভয় পেয়ে ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আমরা মিছিল শেষ করি।”

ঘটনার পর থেকে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, এটি ছিল রাজনৈতিক উস্কানি, আবার কেউ মনে করছেন, হয়তো কোনো কৌতুকপ্রিয় তরুণের দুষ্টুমি। তবে স্থানীয় সূত্র জানায়, ওই সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টহলে ছিলেন এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর রাতেই এনসিপির নেতারা চাষাড়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে আগামী কর্মসূচির প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, বিরোধী দলকে উস্কে দিতে সরকারের আশ্রিত কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT