শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জের কায়েতপাড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী
২০২৬ সালের হজে যেতে পারবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি জেদ্দায় বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর

২০২৬ সালের হজে যেতে পারবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি জেদ্দায় বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদকঃ

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি, মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু স্থাপন, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা সৌদি মন্ত্রী সানন্দে গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ চুক্তির ফলে আগামী হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের জন্য সেবার মান আরও উন্নত হবে এবং হজযাত্রা আরও সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময়





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT