নিজস্ব প্রতিবেদকঃ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২২জন অতিরিক্ত বিচারককে স্থায়ী হাইকোর্ট বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকরা শপথ গ্রহণের তারিখ থেকে তাদের দায়িত্ব শুরু করবেন।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২২জন হলেন: মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংবিধান ও সুপ্রিম কোর্টের নীতিমালা অনুসারে পরিচালিত হয়েছে। এই পদে নিয়োগ প্রাপ্ত বিচারকরা দেশের উচ্চ আদালতে দীর্ঘমেয়াদি বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।