রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন

আক্কেল দাঁত : কখন ফেলবেন


ঢাকা প্রতিনিধি:

আক্কেল দাঁত বা ‘মলার দাঁত’ সাধারণত ১৭–২৫ বছর বয়সে উঠে। তবে ১৭–২০ বছর বয়সেই বোঝা যায়, দাঁত সঠিকভাবে উঠবে কি না। অনেকেই এই সময়ে দাঁতের সমস্যা নিয়ে ডেন্টাল ক্লিনিকে পৌঁছান। অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার পরামর্শ দেন, আক্কেল দাঁত ফেলে দেওয়া নিরাপদ।

কেন ফেলতে হয় আক্কেল দাঁত?

 পর্যাপ্ত জায়গার অভাব:আক্কেল দাঁতের সঠিকভাবে ওঠার জন্য চোয়ালে পর্যাপ্ত স্থান থাকা জরুরি। স্থান কম থাকলে দাঁত সোজা না হয়ে অর্ধেক হাড়ের মধ্যে আটকে থাকে।

 ব্যথা ও সংক্রমণ:আক্কেল দাঁত ধীর গতিতে ওঠে এবং ব্যথা সৃষ্টি করে। অনেক সময় দাঁত ও তার উপরের মাড়ির মধ্যে খাবার আটকে সংক্রমণ হয়। এছাড়া দাঁতের ওঠার সময় উপরের দাঁতের কামড় পড়ায় প্রদাহ দেখা দিতে পারে। অনিয়মিত ব্রাশিংও দাঁতের গর্ত বা ক্যাভিটি তৈরি করতে পারে।

পাশের দাঁতের ক্ষতি: বাঁকা বা সঠিকভাবে না ওঠা দাঁত পাশের দাঁতে চাপ দেয়। এতে পাশের দাঁতও ক্ষতিগ্রস্ত হয় এবং পরে ফেলার প্রয়োজন হয়। যদি পাশের দাঁত ফেলে দিয়ে প্রতিস্থাপন না করা হয়, তাহলে উপরের চোয়ালের দাঁত নিচে নেমে আসে, যা পরবর্তীতে আরও জটিল সমস্যা সৃষ্টি করে।

ডেন্টাল বিশেষজ্ঞরা বলেন, এক আক্কেল দাঁতের জন্য ভবিষ্যতে আরও দুটি দাঁত হারানোর ঝুঁকির চেয়ে, সময়মতো আক্কেল দাঁত ফেলে দেওয়া নিরাপদ। এটি দীর্ঘমেয়াদে মুখের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো পদক্ষেপ।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT