শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা মধ্যরাতে ভারী বৃষ্টিতে পানির নিচে পাতায়া, ডুবল গুরুত্বপূর্ণ সড়ক সাংবাদিকদের ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের পিপিএম-সেবা পদক পেলেন কুষ্টিয়ার মনজুর রহমান তিক্ত স্বাদের আড়ালে লুকানো প্রাকৃতিক ওষুধ- চিরতা এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন জিপিএ-৫ পেল ৩০৭৯ রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, ১০ যুবক উদ্ধার,গ্রেফতার -২ চর্বি নাকি ভোজ্য তেল—স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রূপগঞ্জে মাহবুব আলম প্রিয়’র ‘নীরবতার অবসান’ প্রকাশ, সাহিত্য সভায় গুণীজনদের মিলন রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে হামলা, ২ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
অডিও কল এডিট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ : বিএনপির প্রার্থী মান্নান

অডিও কল এডিট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ : বিএনপির প্রার্থী মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার নামে অডিও কল রেকর্ডগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সম্পাদিত (এডিট) করা। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে এবং বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মান্নান অভিযোগ করেন, “আমার প্রাণপ্রিয় দল বিএনপি আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই কিছু মহল আমার জনপ্রিয়তা এবং দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় হয়ে ওঠে। তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েস এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করেছে, যা ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—আমাকে বিতর্কিত করা এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি সৃষ্টি করা।

তিনি বলেন, যে অডিও কলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, তার কোনোটি আমার নয়। এগুলোকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে আমাকে এবং বিএনপিকে বিব্রত করা যায়। এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মহল কাজ করছে।

মান্নান আরও বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই—এসব অডিও, ভিডিও বা বক্তব্যের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার চরিত্র হননের চেষ্টা চলছে। বিএনপি আজ জনগণের ভোট ও অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আছে। তাই সরকারের পৃষ্ঠপোষকতায় একটি গোষ্ঠী এই অপপ্রচার চালিয়ে দলের মনোবল দুর্বল করার চেষ্টা করছে।

তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান, “আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনের আদর্শে অটল থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হন। বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করে, সত্য যাচাই না করে কোনো কিছু প্রচার না করে।

তিনি আরও বলেন, আমার ওপর যে ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যারা এই ভুয়া অডিও তৈরি ও ছড়িয়ে দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

 আমি সত্য ও ন্যায়ের পথে আছি, থাকব। বিএনপি জনগণের দল, আমরা জনগণের সঙ্গে আছি—এই বিশ্বাস থেকেই সব অপপ্রচারকে আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT