মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সৃজনশীলতায় প্রাণবন্ত আদমজী ক্যান্টনমেন্ট স্কুল আ্যান্ড কলেজের ট্যালেন্ট হান্ট পূর্বাচল লেকে কলেজছাত্র হত্যা: দুর্ঘটনার নাটক সাজিয়ে লাশ ডুবিয়ে রাখে ৫ বন্ধু, ১২ ঘণ্টায় রহস্য উদঘাটন; গ্রেপ্তার ২ কাঞ্চন পৌরসভার  নোয়াগাঁও প্রিমিয়ার লীগ  ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের চার খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রূপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ: উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়ার  প্রতিশ্রুতি সুস্থতার জন্য ভারতে, দেশে ফেরার আগেই আগুনে গেল জীবন এমপি দিপু ভূইয়ার সঙ্গে মিল্কভিটার নতুন কমিটির সাক্ষাৎ পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার, সহযোগীও আটক আড়াইহাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান, দোকান বন্ধ করে পালালেন দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন
আসন্ন নির্বাচনের ব্যালটের জন্য কেপিএম থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি

আসন্ন নির্বাচনের ব্যালটের জন্য কেপিএম থেকে ৯১৪ টন কাগজ নিচ্ছে ইসি


রাঙামাটি প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কাগজ ক্রয় করছে নির্বাচন কমিশন (ইসি)।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এ রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদন প্রতিষ্ঠান থেকে ইসি মোট ৯১৪.০০৯ টন কাগজ নিচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। এর মধ্যে ১৭৮.০০৯ টন কাগজ ইতোমধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি জানান, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুর লেইড) এবং বাদামি সালফেট কাগজসহ মোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়সহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকেও কেপিএম প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের অর্ডার পেয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

কেপিএম কর্তৃপক্ষ জানায়, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে মিলের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টন। এই কাগজ উৎপাদনের আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৪৫ কোটি টাকা। বর্তমানে কারখানায় পূর্ণোদ্যমে কাগজ উৎপাদন অব্যাহত রয়েছে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT