বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে রনি ডাইংয়ের দূষণে বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নূর নবী ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান রূপগঞ্জ সদর ইউনিয়ণ পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়
সাংবাদিক মারধর: কৃষকদল নেতা শাহাদাতের পদ স্থগিত

সাংবাদিক মারধর: কৃষকদল নেতা শাহাদাতের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ

তিন সাংবাদিককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করেছে কেন্দ্র।

শনিবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগে তার পদ স্থগিত করার কথা জানায় কেন্দ্রীয় কৃষক দল।

কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম জানান, সংগঠনের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযুক্ত কৃষকদল নেতার পদ স্থগিত করার সিদ্ধান্তে অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত ৮ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে মারধর করেন কৃষক দলের নেতা শাহাদাত হোসেন (৬০)। ওই সাংবাদিকদের মারধরের পর তাদের আটকে রেখে মোবাইল ও ক্যামেরা ভাঙচুরও করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কৃষক দল নেতা বর্তমানে কারাগারে।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT