রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফায়ার সার্ভিস জাতির আস্থার প্রতীক  – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রূপগঞ্জে পুলিশের উপর হামলা-  হাতকড়াসহ আসামী ছিনতাই, আহত ৬ সাভারের সাব-রেজিস্ট্রার প্রত্যাহার, বিভাগীয় মামলা দায়ের পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে  মানববন্ধন ও বিক্ষোভে  শুধু অবকাঠামো নয়, মানসম্মত শিক্ষায় জোর- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢেঁড়সের পানি—ডিটক্স ট্রেন্ডে নতুন সংযোজন, হজম থেকে ত্বক যত্নে বহুমুখী উপকার ডিটক্স ওয়াটার: ওজন নিয়ন্ত্রণ ও ত্বকের উজ্জ্বলতায় জনপ্রিয় স্বাস্থ্যকর পানীয়  সন্ধ্যা ৬টার পর যে সমস্ত দোকান  খোলা থাকবে  রূপগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে মরছে মাছ, নষ্ট ফসল—দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন রূপগঞ্জে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী উদযাপন
সারাদেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

সারাদেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঢাকা, ৭ নভেম্বর, 
আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করে। ঐ দিনেই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর কণ্ঠে ‘আমি জিয়া বলছি’ উচ্চারণে জাতি ফিরে পায় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বস্তির আশা।

রাজধানীসহ সারাদেশে সেদিন সৈনিক ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে শ্লোগান দেয়— সিপাহী-জনতা ভাই ভাই, বাংলাদেশ জিন্দাবাদ, মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ। ইতিহাসে এই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্বীকৃতি পায়।

এই বিপ্লবের মাধ্যমে দেশ অরাজকতা থেকে মুক্তি পেয়ে আত্মমর্যাদা ও জাতীয় চেতনায় উজ্জীবিত হয়। ৭ নভেম্বরের সেই নেতৃত্বে জিয়াউর রহমান হয়ে ওঠেন নতুন বাংলাদেশের প্রতীক।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যাপক কর্মসূচি নিয়েছে। শুক্রবার সকাল ৬টায় নয়াপল্টন ও সারাদেশের জেলা-মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, উদ্বোধন করবেন দলের মহাসচিব।





স্বত্ব © ২০২৫ নিউজ ৩৬ এইসডি ।
Design & Developed BY POPCORN IT